অনুবাদ পাঠানোর নিয়মাবলী
কোন অনুবাদ যেভাবে পাঠাবেন:
কোন সফটওয়্যারের অনুবাদ এ সাইটে প্রকাশ করতে চাইলে নিম্মলিখিত বিষয়গুলো admin(at)projanmo(dot)com ঠিকানায় ইমেইল করুন।
- যে সফটওয়্যারটির অনুবাদ পাঠাবেন প্রথমেই সে সফটওয়্যার সম্পর্কে একটু ভূমিকা দিন। সফটওয়্যারটি’র ওয়েবসাইটের ঠিকানাও উল্লেখ করুন।
- অনুবাদকের নাম, ইমেইল ও ওয়েবসাইটের ঠিকানা দিন। একাধিক হলে প্রত্যেকের তথ্যই দিন।
- অনূদিত ফাইলটি কোথায় পাওয়া যাবে সেই লিংক দিন। সেটা হতে পারে ঐ সফটওয়্যারের অফিসিয়াল সাইট অথবা অনুবাদকের নিজস্ব সাইট। যেখান থেকে সবসময় আপডেটেড অনুবাদটিই সহজে পাওয়া যাবে সেই ঠিকানা উল্লেখ করুন।*
- অনুবাদ সম্পর্কিত কোন নোট থাকলে তা সংযুক্ত করুন।
- অনুবাদটি কিভাবে প্রয়োগ করতে হবে সম্ভব হলে সেটা সংযুক্ত করুন।
উপরের বিষয়গুলো লেখার মাধ্যম অবশ্যই বাংলা হতে হবে।
* আপনার যদি নিজস্ব সাইট না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি প্রজন্মে আপনার অনুবাদটি হোস্ট করতে পারেন। আপডেট করার জন্য এফটিপি ইউজারনেম ও পাসওয়ার্ড পাবেন। এ বিষয়ে প্রয়োজনে admin(at)projanmo(dot)com এ যোগাযোগ করতে পারেন।