ওয়ার্ডপ্রেস এর বাংলা
ব্লগিং জগতে ওয়ার্ডপ্রেস একটি অনবদ্য নাম। প্রকৃত অর্থে ব্লগ আর ওয়ার্ডপ্রেস সম্ভবত প্রতিশব্দ হিসেবে ব্যবহারের সময় এসেছে। জ্যামিতিক হারে বেড়ে চলেছে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা।
সম্ভবত ওয়ার্ডপ্রেসের সরলতা ও চমৎকার সব ফিচারের কারণেই আমাদের দেশেও এর বিপুল জনপ্রিয়তা। প্রতিদিন বেড়েই চলেছে ব্লগারের সংখ্যা। আর সেই সাথে বাড়ছে বাংলা ব্লগও।
ওয়ার্ডপ্রেস এর বাংলা অনুবাদ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বাংলা অনুবাদ যুক্ত করবেন যেভাবে:
- অনুবাদটি ডাউনলোড করুন
- ফাইলটি আনজিপ/এক্সাক্ট করুন
- যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন তার মধ্যে wp-content/language ফোল্ডারে bn_BD.mo ফাইলটি আপলোড করুন। language নাকম ফোল্ডার না থাকলে তা তৈরি করুন।
- এর পর wp-config.php ফাইলটি খুলে
- একটি লাইন আছে এরকম: define (’WPLANG’. ”); লাইনটি নিচের মত করে লিখুন।
define (’WPLANG’, ‘bn_BD’); - সেভ করুন।
জুন ১১, ২০০৮ at ১:০৩ অপরাহ্ন
আমি তো সব ঠিক মতই করলাম কিন্তু তার পর কি?
আমি তো কোন চেঞ্জ দেখলাম না।
অক্টোবর ৮, ২০০৮ at ১২:১৯ পুর্বাহ্ন
এই ফাইলটিতে মনে হয় কিছু সমস্যা আছে।
এখানে সমাধান পাবেন।
http://arafatbd.net/url/7