পানবিবি বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক
পানবিবি একটি অত্যন্ত হালকা এবং সহজ বুলেটিন বোর্ড ইঞ্জিন। এটি অত্যন্ত দ্রুত কাজ করে। একটা ফোরামের ইঞ্জিনের মূল সুবিধাগুলো প্রায় সবই আছে এ ইঞ্জিনে। তবে প্লাগইন, মড ইত্যাদি ব্যবহার করে এর কর্মক্ষমতা আরও বাড়ানো যেতে পারে।
একটি সহজ ইন্টারফেস, সাবলীল ও কম ক্ষমতাসম্পন্ন কিন্তু অতি দ্রুত লোড হয় এরকম ক্ষেত্রে পানবিবি হতে পারে সর্বোৎকৃত ফোরাম ইঞ্জিন।
প্রজন্ম ফোরাম, বাংলা কর্ড, কোডা ফোরাম সহ অনেকেই পানিবিবি ব্যবহার করছে। পানবিবি ফোরামের মূল ট্রান্সলেশন করেছেন দ্যা হাঙ্গরিকোডার এবং সার্বিক সাহায্যে ছিলেন প্রজন্ম ফোরামের সদস্যবৃন্দ।
পানবিবি’র বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এই অনুবাদটি পানবিবি ১.২ সিরিজের জন্য প্রযোজ্য।
ফেব্রুয়ারি ৫, ২০১০ at ১০:১১ অপরাহ্ন
সবাইকে শুভেচ্ছা, আমি এ লাইনে নতুন। বিভিন্ন ফোরাম ঘেটে একটি সাইট তৈরীর সাহস পেয়েছি। ফ্রী হোষ্টিং ও ডোমেইন ব্যবহার করে http://www.ourlink.co.cc সাইটটি তৈরী করি। কিন্তু সমস্যা হচ্ছে বাংলা নিয়ে। জুমলার সাইটের সব বাংলা প্যাক ইনস্টল করার চেষ্টা করে ব্যার্থ হই। আমার জুমলার সাইটে কি পান বিবি সাপোর্ট বা ইনষ্টল করা যাবে। করা গেলে কিভাবে তা জনালে উপকৃত হব। সেই সাথে আমার সাইট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাইট সমন্ধে মন্তব্য বা পরামর্শ দিলে আরও বেশী আনন্দিত হব। আবারও সবাইকে ধন্যবাদ।