পিএইচপি মাইএডমিন
পিএইচপিমাইএডমিন (phpMyAdmin) মাইএসকিউএল ডেটাবেজ ব্যবস্থাপনার একটি ওয়েব টুল। অত্যন্ত সহজ এ টুলটি পিএইচপি’তে তৈরি। এই টুল দিয়ে ডেটাবেজ তৈরি/ডিলিট, টেবিল তৈরি/পরিবর্তন/পরিবর্ধন, ডেটাবেজ ইমপোর্ট/এক্সপোর্ট,যে কোন এসকিউএল কমান্ড এক্সিকিউট করানোসহ ডেটাবেজের প্রায় সকল কাজ করা যায়।
পিএইচপিমাইএডমিন অনুবাদ করেছেন রকিবুল ইসলাম ও জয়। phpMyAdmin এর ৩য় সংস্করণ থেকে বাংলা ভাষা বিল্টইন থাকবে। তবে চাইলে এখনি তা ব্যবহার করা সম্ভব।
যেভাবে ইনস্টল করতে হবে:
১. প্রথমে প্যাকটি ডাউনলোড করে নিন।
২. ফাইলটি আনজিপ করুন। bangla-utf-8.inc.php ফাইলটি কপি করে phpMyAdmin এর lang ফোল্ডারে পেষ্ট করুন । তারপর libraries ফোল্ডারের select_lang.lib.php ফাইলটি এডিট করতে হবে । Azerbaijani ভাষার নীচে , নীচের লাইনটি যোগ করুন
‘bngla-utf-8′ => array(’bn|bangla’, ‘bangla-utf-8′, ‘bn’, ‘বাংলা’),
3. এবার phpMyAdmin খুলে ভাষা হিসেবে বাংলাকে বাছাই করুন ।